
কাওছার মোল্লার উদ্যোগে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ উপভোগ, উচ্ছ্বসিত ২৫ নং ওয়ার্ডের যুবসমাজ ও স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রত্যাশী ও বিএনপি নেতা মো. কাওছার মোল্লার উদ্যোগে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ খেলা উপভোগ করেছেন শত শত যুবক ও স্থানীয় বাসিন্দা। খেলা উপলক্ষে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
বিশ্বকাপ ফুটবলের জনপ্রিয়তাকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। খেলা চলাকালে দর্শকদের উচ্ছ্বাস, আনন্দ-উদযাপন ও প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবের রূপ দেয়। স্থানীয়দের মতে, এমন আয়োজন শুধু বিনোদনের সুযোগই সৃষ্টি করেনি, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে।
আয়োজনের উদ্যোক্তা মো. কাওছার মোল্লা দীর্ঘদিন ধরে ২৫ নং ওয়ার্ডে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তৃণমূলের একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে বিগত সময়ে তিনি একাধিকবার রাজনৈতিক হয়রানি, হামলা ও মামলার শিকার হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কাওছার মোল্লা নিয়মিতভাবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ রয়েছে। অসহায় ও নিম্নআয়ের মানুষের সহযোগিতা, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকার উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের কারণে তিনি জনগণের আস্থাভাজন হয়ে উঠেছেন।
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে তার নাম ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থা, মাদক সমস্যা ও নাগরিক দুর্ভোগ বিরাজ করছে। এসব সমস্যা সমাধানে একজন জনবান্ধব ও সক্রিয় জনপ্রতিনিধির প্রয়োজন রয়েছে।
স্থানীয় যুবকদের সঙ্গে কথা বলে জানা যায়, কাওছার মোল্লা নির্বাচিত হলে মাদক ও অপরাধমুক্ত আধুনিক ও নিরাপদ ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেছেন। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান, প্রশিক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মো. কাওছার মোল্লা বলেন, “আমি সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং যুবসমাজের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে ২৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, মানুষের সেবা করার একটি মাধ্যম। জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে কাজ করতে চাই।”
Leave a Reply