1. admin@dailysattyasangbad.com : admin :
ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতেও উড়ছিল জাতীয় পতাকা - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্বে মঈনুদ্দীন রুবেল চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতেও উড়ছিল জাতীয় পতাকা

  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল নগরীর নাজিরপোল এলাকায় অবস্থিত ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতের বেলাতেও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে। গত ২১ জুন রাতে সরেজমিনে এ চিত্র প্রত্যক্ষ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সূর্যোদয়ের পর পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের পূর্বে তা নামিয়ে ফেলার নিয়ম রয়েছে। তবে উক্ত প্রতিষ্ঠানে রাতেও জাতীয় পতাকা উড়তে দেখা যাওয়ায় বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

পরবর্তীতে প্রতিষ্ঠানের পরিচালকদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবহিত করা হলে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং জাতীয় পতাকাটি নামিয়ে ফেলেন।

এ ঘটনায় জাতীয় পতাকা ব্যবহারের বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন সচেতন মহল। তারা ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews