1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, ওসির অস্বীকার - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, ওসির অস্বীকার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।। 

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

সোমবার (২২ জুন) রাতে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলটি আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বরের পাশের সড়ক থেকে বের হয়। এ সময় মিছিলকারীরা ‘শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দেন। মিছিলকারীদের ব্যানারে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা আশিক আব্দুল্লাহর ছবি ছিল বলে জানা গেছে।

তবে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান মশাল মিছিলের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, মশাল মিছিলের একটি ভিডিও আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। ওই মিছিলটি অন্য কোথাও হয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমার থানা এলাকার নাম উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোনো ধরনের মিছিল বা নাশকতা করতে না পারে, সেজন্য পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews