ঢাকাWednesday , 4 February 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান

admin
February 4, 2026 4:01 pm
Link Copied!

সফিউর রহমান মিঠু  বাউফল প্রতি‌নি‌ধি // পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের নেতৃত্বে সহশ্রা‌ধিক নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার (০৩/০২/২৬)  বিকাল ৫টার দি‌কে নওমালা ইউনিয়নে আয়োজিত জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান ক‌রেন। অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি দলীয় প্রার্থী শহিদুল আলম তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাবেক চেয়ারম্যান শাহজাদা হাওলাদার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যে তারা আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। স্থানীয় বিএনপি নেতারা জানান, শাহজাদা হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদানের ফলে নওমালা ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।