বরিশালের রুপাতলী এলাকার হাউজিং মাঠে নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় হাউজিং মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ। এসময় তাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন স্কুলটির কর্তৃপক্ষ। প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ অর্জন করতে পারে। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, স্কুলটির চেয়ারম্যান ড. মুহিবুল্লাহ শাহিন, বিদ্যালয়ের...
বরিশালের রুপাতলী এলাকার হাউজিং মাঠে নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় হাউজিং মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ। এসময় তাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন স্কুলটির কর্তৃপক্ষ।
প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বগুণ অর্জন করতে পারে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, স্কুলটির চেয়ারম্যান ড. মুহিবুল্লাহ শাহিন, বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আতিকুল্লাহ।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সেক্রেটারি আব্দুল আলিমসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।