1. admin@dailysattyasangbad.com : admin :
বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার

বাকেরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬
মোঃ সানি, বাকেরগঞ্জ // বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ক্ষুদ্রকাঠি গ্রামে কাওসার গাজী নামের এক যুবককে ইট দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ক্ষুদ্রকাঠি গ্রামের দুলার গাজী ৪ জুন বিকেল ২ টা ৩০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কাওসার গাজীর ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারী দুলাল তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত দুলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা আহত কাওসার গাজীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews