1. admin@dailysattyasangbad.com : admin :
ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্বে মঈনুদ্দীন রুবেল চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি।।

ঝালকাঠি সদর থানার এজাহারভুক্ত মামলা নং-৩৬, তারিখ ১৬/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ, দণ্ডবিধির ২১১/৪০৬/৪২০/৫০৬ ধারায় দায়ের করা মামলাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী মোঃ আজাদ খান (৩৪)।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ আজাদ খান দাবি করেন, মামলার ১ নম্বর আসামি সাংবাদিক মোল্লা শাওন (সোহাগ) এবং ২ নম্বর আসামি আব্দুর রহিম মুন্নার বিরুদ্ধে তার ব্যক্তিগত কোনো অভিযোগ ছিল না এবং তিনি তাদের বিরুদ্ধে মামলা করতে চাননি।

 

লিখিত বক্তব্যে আজাদ খান আরও অভিযোগ করেন, ঝালকাঠি সদর থানার তদন্ত ওসি মেহেদী হাসান, এসআই মুহিব চন্দ্র হালদার ও সেকেন্ড অফিসার গালিব তাকে চাপ প্রয়োগ করে মামলার বাদী হিসেবে ব্যবহার করেছেন। তার দাবি, তাকে একদিন ও একরাত থানার হাজতখানায় আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় এবং পুলিশের প্রস্তুত করা এজাহারে স্বাক্ষর করতে বাধ্য করা হয়।

 

আজাদ খান অভিযোগ করেন, পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের কথিত অপরাধ ও ব্যর্থতা আড়াল করার উদ্দেশ্যে তাকে ব্যবহার করে সাংবাদিক মোল্লা শাওন ও আব্দুর রহিম মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছেন।

 

সংবাদ সম্মেলনে তিনি মামলাটির বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে তার অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মামলার আসামিদের বিষয়ে ন্যায়সংগত ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল রেঞ্জের ডিআইজির হস্তক্ষেপ কামনা করেন।

 

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাইযোগ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews