1. admin@dailysattyasangbad.com : admin :
মেলা ব্যবসার আড়ালে মনিরের প্রতারণা - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার

মেলা ব্যবসার আড়ালে মনিরের প্রতারণা

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক::

দেশের বিভিন্ন জেলায় বাণিজ্য মেলা আয়োজনের নামে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী মহলের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ মনির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মেলা আয়োজনকে পুঁজি করে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তুলে পরে টাকা আত্মসাৎ করে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
অনুসন্ধানে জানা গেছে, মেলা অঙ্গনের পরিচিত ব্যক্তি কেবিএস কামালের হাত ধরেই এই পেশায় যুক্ত হন মনির। শুরুতে কিছু এলাকায় সফলভাবে মেলা আয়োজন করে স্থানীয়দের আস্থা অর্জন করলেও, সময়ের সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে প্রতারণা, টাকা আত্মসাৎ এবং চেক ডিজঅনারের মতো একাধিক অভিযোগ সামনে আসতে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো এলাকায় মেলার অনুমতি পাওয়ার পর মনির প্রথমে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও বিনিয়োগকারীদের সঙ্গে সখ্য গড়ে তুলতেন। পরে মেলাকে লাভজনক ব্যবসা হিসেবে উপস্থাপন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বড় অংকের টাকা ধার বা বিনিয়োগ নিতেন। লাভের আশ্বাসে অনেকে তার সঙ্গে যুক্ত হলেও, মেলা শেষ হওয়ার পর অধিকাংশই টাকা ফেরত পাননি বলে অভিযোগ রয়েছে।
পটুয়াখালীতে মেলা আয়োজনের সময়ও একই ধরনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পর হঠাৎ করেই তিনি এলাকা ত্যাগ করেন। পরে তিনি পিরোজপুরে গিয়ে নতুন করে মেলা শুরু করেন। প্রথম বছর স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করে স্থানীয়দের বিশ্বাস অর্জন করলেও, দ্বিতীয় বছরে আরও বড় অংকের টাকা সংগ্রহের পর পাওনাদারদের টাকা পরিশোধ না করেই গা-ঢাকা দেন বলে অভিযোগ রয়েছে।
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়ও সম্প্রতি মেলা আয়োজনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মেলায় লটারি বা র‍্যাফেল ড্র’র নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো পুরস্কার বিতরণ করা হয়নি। কয়েকদিনের মধ্যেই মনির এলাকা ত্যাগ করেছেন বলেও দাবি করেছেন অনেকে।
এদিকে বরিশালের “বাংলাদেশ মোটরস”-এর মালিক সুমনের কাছ থেকেও বড় অংকের টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মনিরের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, টাকা পরিশোধের জন্য দেওয়া চেক ব্যাংকে ডিজঅনার হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই মামলায় আদালত থেকে সাজা হলেও এখন পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীদের অভিযোগ, মনিরের নামে দৃশ্যমান কোনো স্থায়ী ব্যবসা বা বড় সম্পদ না থাকলেও বাকপটুতা, সম্পর্ক তৈরি এবং প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন এলাকায় সহজেই মানুষের আস্থা অর্জন করেন। এরপর সেই আস্থাকে পুঁজি করেই অর্থ সংগ্রহ করেন বলে দাবি তাদের।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেছেন, দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশের আরও বিভিন্ন অঞ্চলের মানুষ একইভাবে প্রতারণার শিকার হতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews