1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাফল্য/ ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১ সংবাদ লিখলেই হুমকি ও নিরাপত্তাহীনতায় অনেকটাই প্রশ্নের মুখে গণমাধ্যম পরিবেশ! বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাফল্য/ ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি দুই যুগের আলোকিত পথচলায় দৈনিক সত্য সংবাদ দুই যুগের জয়যাত্রা দৈনিক সত্য সংবাদ: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চব্বিশ বছর— মামুন আহমেদ মহান মে দিবসে মেহনতী মানুষের প্রতি জাহিদুল ইসলাম তপনের শ্রদ্ধা মহান মে দিবসে মেহনতী মানুষের প্রতি বিএনপি নেতা সান্টুর শ্রদ্ধা

বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাফল্য/ ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার
বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এসআই মোঃ আল আমিন নাঈমের নেতৃত্বে একটি অভিযানিক দল ঢাকা-বরিশাল মহাসড়কের কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় ঢাকা থেকে বরিশালগামী “মামুন পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৫৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির A-৩ নম্বর সিটে থাকা যাত্রী জাহিদা বেগমের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জাহিদা বেগম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews