1. admin@dailysattyasangbad.com : admin :
গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, ওসির অস্বীকার বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতেও উড়ছিল জাতীয় পতাকা তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল সরকারি কর্মচারী মেহেদী হাসানের বিরুদ্ধে জমি দখল, হামলা ও মালামাল লুটের অভিযোগ; এলাকায় চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন

  • প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গৌরনদী প্রতিনিধি // ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে সোমবার আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়। ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষাধ সরবারহ করা হয়। আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সেলিম হাওলাদার, সাংবাদিক সোলায়মান তুহিন, মোঃ সফিকুর রহমান সফিক। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ বেনজীর বুশরা, কাউন্সিলর ছিলেন তানিয়া আক্তার, খাদিজা আক্তার, সুমী আক্তার, সাইদুর রহমান শাওন হোসেন। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের তদারককারী মো. মোফাজ্জেল হোসেন। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি তিন মান অন্তর এ সেবা ক্যামেপর আয়োজন করা হয়। এ ছাড়া প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews