1. admin@dailysattyasangbad.com : admin :
বাউফলে ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যু! উপজেলা জুড়ে শোকের ছায়া - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

বাউফলে ছাত্রদল নেতার আকস্মিক মৃত্যু! উপজেলা জুড়ে শোকের ছায়া

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

সফিউর রহমান মিঠু বাউফল প্রতিনিধি // পটুয়াখালী জেলার বাউফল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীয়তউল্লাহ সৈকত মোল্লা (২৮) অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। সৈকত মোল্লা উপজেলার কালিশুরি ইউনিয়নের বাসিন্দা লাল মোহাম্মদ লালু মোল্লার ছেলে ও বাউফল রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মো. ফয়সাল মোল্লার ছোট ভাই। চলতি বছরের জানুয়ারি মাসে নবগঠিত উপজেলা ছাত্রদলের কমিটিতে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তৌসিফুর রহমান রাফা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সৈকত অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশালে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের বরাতে তৌসিফুর জানান, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে কালিশুরি এসএ ইনিস্টিটিশন মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থান তাঁকে দাফন করা হয়। নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে সৈকত মোল্লার পরিবারের সাথে মুঠোফোনে কথা বলেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। সৈকত মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। এছাড়া শোক প্রকাশ করেছেন বাউফল রিপোর্টার্স ইউনিটি, যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews