1. admin@dailysattyasangbad.com : admin :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  বরিশাল থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করিম বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি: চরমোনাই পির সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! ক্রেডিট কার্ড ব্যবসার টেকসই সাফল্যের পাঁচ স্তম্ভ মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা।

বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ

  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিউজ ডেস্ক।। বর্ষার দুর্যোগপূর্ণ সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’। সংগঠনটির পক্ষ থেকে প্রতিবন্ধী হকার খোকনের পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি পায়ে চালিত রিকসাচালকদের মাঝে খাবার ও রেইনকোট বিতরণ করা হয়েছে।

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বরিশালের অধ্যক্ষ ও ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর আহ্বায়ক সাজ্জাদ পারভেজ গতকাল রাতে প্রতিবন্ধী হকার খোকনের বাসায় ছুটে যান। এ সময় তিনি খোকনের মায়ের হাতে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

এদিকে বর্ষা মৌসুমে পায়ে চালিত রিকসাচালকদের দুর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে রাস্তায় যাত্রী কমে যাওয়ায় অনেক রিকসাচালকের দৈনিক আয়ও কমে গেছে। ফলে তাদের কষ্টের কথা বিবেচনা করে বরিশালের সদর রোড এলাকায় পায়ে চালিত রিকসাচালকদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শুধু খাদ্যসামগ্রী বিতরণেই সীমাবদ্ধ থাকেননি সাজ্জাদ পারভেজ। বৃষ্টির মধ্যে জীবিকার তাগিদে রাস্তায় থাকা রিকসাচালকদের দুর্ভোগ লাঘবে তাদের মাঝে রেইনকোটও বিতরণ করা হয়।

‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর এই উদ্যোগকে অসহায় ও নিম্নআয়ের মানুষের প্রতি মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews