1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি: চরমোনাই পির সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা! ক্রেডিট কার্ড ব্যবসার টেকসই সাফল্যের পাঁচ স্তম্ভ মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, ওসির অস্বীকার বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতেও উড়ছিল জাতীয় পতাকা

বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি মো. সাইদ (২২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

র‍্যাব-৮, বরিশালের মিডিয়া অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগরের বন্দর থানার চরপত্তানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইদের বাড়ি বরিশাল সদর উপজেলার রাজারচর এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী বন্দর থানাধীন খোন্তাখালী মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সাইদের বাড়ি ভুক্তভোগীর বাড়ির পাশেই। দীর্ঘদিন ধরে সে ভুক্তভোগীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভুক্তভোগী ঘরের বাইরে বাথরুমে যাওয়ার সময় অভিযুক্তরা তার মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে কোতোয়ালি মডেল থানার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের বাজারচর এলাকায় নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। অভিয

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews