অনলাইন ডেস্ক।। গরমে রিফ্রেশমেন্টের চাহিদা মেটাতে মিন্ট লেমনের মতো হালকা ও সুস্বাদু পানীয়ের জুড়ি নেই। টক লেবুর স্বাদ আর পুদিনার ঠান্ডা খোঁচা একসঙ্গে মিলে শরীরকে দেয় সতেজতা। ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে খুব অল্প সময়েই তৈরি করা যায় এই শরবত।
রইলো রেসিপি-
উপকরণ
১! মিডিয়াম লেবু ১টি।
২! পুদিনা পাতা ৩ টেবিল চামচ।
৩! লবণ ১ চিমটি।
৪! চিনি ৪ টেবিল চামচ (ঐচ্ছিক)।
৫! ঠাণ্ডা পানি দুই গ্লাস।
৬! বরফ কিউব (ঐচ্ছিক)।
প্রথমেই পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে লেবু কেটে রস বের করে নিন। এরপর ব্লেন্ডারে বরফ ছাড়া বাকি সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে তা ছেঁকে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর মিন্ট লেমন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


