মোঃএমদাদুল কাসেম সেন্টু,অতিথি প্রতিবেদক উজিরপুর : ” আমাকে ও ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে কাউকে চাঁদা দিতে হবেনা আমিএমপি নির্বাচিত হলে কোন কমিশন লাগবেনা, আপনাদের সন্তান দের চাকুরী নিতে আমাকে টাকা দিতে হবেনা , নিরলস ভাবে উন্নয়ন মূলক কাজ ও জনসেবা করে যাবো” বড়াকোঠা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে উঠান বৈঠকে এসব কথা বলেন প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণার অংশ হিসেবে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু পহেলা ফেব্রুয়ারি রবিবার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন। বিকেলে বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রী কলেজ মাঠে উঠান বৈঠকে বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস খান, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, মোঃ সামছুল হক পান্নু, এডভোকেট মোঃ আসাদুজ্জামান বদশা, মোঃ জামাল হোসেন তালুকদার উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও প্রবাসী মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সভাপতি ও বিএনপির মিডিয়া ম্যানেজার আ ফ ম সামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক,বড়াকোঠা ইউনিয়নের ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা,বড়াকোঠা ইউনিয়নের সহ- সভাপতি মোঃ মনিরুজ্জামান মন্টু, উপজেলা মহিলা দলের সভানেত্রী ইয়াসমিন আক্তার পারুল, সাধারণ সম্পাদিকা শিরিন আক্তার, বড়াকোঠা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন সান্টু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা,সদস্য সচিব মোঃ কাইউম খান, কৃষক দলের আহবায়ক মোঃ ফায়জুল হক রাড়ী, শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ হাইয়ুম খান, মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ মনির হোসেনসহ বড়াকোঠা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় উপস্থিত নেতাকর্মীরা “ভোট দিবে কিসে,ধানের শীষে”এ শ্লোগান দেয়। প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ধানের শীষে ভোট দিবেন গনতন্র পূর্ণঃপ্রতিষ্ঠা করার জন্য জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারন করে তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে।


