ঢাকাTuesday , 24 March 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি জিয়াউদ্দিন সিকদারের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

admin
March 24, 2026 9:46 pm
Link Copied!

খবর বিজ্ঞপ্তি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগ ও আত্মদান বাঙালি জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা পেয়েছে।

জিয়া আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার, সাম্য ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। সেই চেতনাকে ধারণ করেই দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং শহীদদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বরিশালবাসীকে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য অনুধাবন করে দেশপ্রেম, ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

তিনি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।