ঢাকাSunday , 29 March 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা

সিনিয়র সহকারী সচিব হলেন কামরুন্নাহার তামান্না

admin
March 29, 2026 6:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক।। বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন। গত ২৪ মার্চ সিনিয়র সহকারী সচিব পদে যোগদানের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তাকে সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

পদোন্নতির ফলে তিনি জাতীয় বেতন স্কেল অনুযায়ী নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে উন্নীত হয়েছেন এবং সে অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কামরুন্নাহার তামান্না ২০২৪ সালের ৪ জুলাই বাবুগঞ্জে যোগদানের পর থেকেই ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার দায়িত্বকালীন সময়ে ভূমি উন্নয়ন কার্যক্রম, নামজারি, খাজনা আদায়, খারিজসহ ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছেন।

এ ছাড়া মাটি ব্যবস্থাপনা আইনে বেদখল জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, পরিবেশদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, খাদ্যে ভেজাল প্রতিরোধে কার্যক্রম এবং বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।