ঢাকাMonday , 9 February 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সদর-৫/ ধানের শীষের পক্ষে সমাবেশ ও গণমিছিলের সম্মুখ সারির নেতৃত্বে জিয়াউদ্দিন সিকদার

admin
February 9, 2026 3:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই অংশ হিসেবে বরিশাল সদর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সোমবার দুপুর ১২টায় নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশ শেষে জেলা, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নগরীতে গণমিছিল করেন তিনি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। কর্মসূচির সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।

এর আগে গণমিছিলকে কেন্দ্র করে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা।

উল্লেখ্য, বরিশালের ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বরিশাল সদর–৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।