ঢাকাSunday , 15 March 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জেলা পরিষদ/ নবনিযুক্ত প্রশাসক আকন কুদ্দুসুর রহমানকে জিয়াউদ্দিন সিকদারের অভিনন্দন

admin
March 15, 2026 11:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আকন কুদ্দুসুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman-এর নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে আকন কুদ্দুসুর রহমানের নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

জিয়াউদ্দিন সিকদার জিয়া আশা প্রকাশ করে বলেন, আকন কুদ্দুসুর রহমান তার অভিজ্ঞতা, সততা ও দক্ষতার মাধ্যমে বরিশাল জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি নবনিযুক্ত প্রশাসকের সার্বিক সাফল্য কামনা করেন এবং বরিশালের উন্নয়ন ও অগ্রগতিতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।