ঢাকাSunday , 8 February 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি: ছাত্রদল নেতা মিঠু

admin
February 8, 2026 11:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে জোরালো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান (মিঠু)।

তার সক্রিয় অংশগ্রহণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

রোববার নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি পুল ও আশপাশের বিভিন্ন এলাকায় ধানের শীসের পক্ষে ভোট প্রার্থণা করেন তিনি। এতে ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয় এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
আতিকুর রহমান মিঠু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় বরিশাল সদর-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।