ঢাকাTuesday , 17 March 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইফতার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

admin
March 17, 2026 1:47 pm
Link Copied!

গৌরনদী প্রতিনিধি // পবিত্র রমজান মাস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের গৌরনদীতে অসহায় একাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ১৪ ই মার্চ (শনিবার) বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র পক্ষ থেকে এই ইফতার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানায় গৌরনদী পৌর শাখা ছাত্র লীগের সদস্য সাব্বির আহমেদ মঈন। নিষিদ্ধ ঘোষিত গৌরনদী পৌর শাখা ছাত্র লীগের সদস্য সাব্বির আহমেদ মঈন এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, দিনমজুর, শ্রমজীবী ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। রমজানের সংযম ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় পৌর ছাত্র লীগের সদস্য সাব্বির আহমেদ মঈন। এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানুষের হাতে হাতে ইফতার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা উপহার তুলে দেন। ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ মঈন আরো বলেন পবিত্র রমজান মাসে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের নৈতিক দায়িত্ব। মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের সঙ্গে ইফতার ও পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্রলীগ নেতা আরো জানান বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ অনুপ্রেরণায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।