বরিশালবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রেজাউল করিম শাকিল
খবর বিজ্ঞপ্তি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম শাকিল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের এক মহান বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। এই পবিত্র দিনে সমাজের সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। রেজাউল করিম শাকিল আরও বলেন, ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত বা পারিবারিক গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই...
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম শাকিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের এক মহান বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। এই পবিত্র দিনে সমাজের সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
রেজাউল করিম শাকিল আরও বলেন, ঈদের আনন্দ শুধু ব্যক্তিগত বা পারিবারিক গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই হওয়া উচিত ঈদের প্রকৃত শিক্ষা। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতর বরিশালবাসীর জীবনে বয়ে আনবে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং নতুন সম্ভাবনার বার্তা।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি বরিশালবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।