ঢাকাTuesday , 17 March 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বরিশালবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা আবু সাঈদ ফেরদৌস

admin
March 17, 2026 10:24 pm
Link Copied!

খবর বিজ্ঞপ্তি

বরিশালবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল জেলার সদস্য সচিব মোহাম্মদ আবু সাঈদ ফেরদৌস।

মঙ্গলবার (১৭ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বার্তা।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসাথে ঈদের আনন্দ উপভোগ করুক- এটাই প্রত্যাশা।

মোহাম্মদ আবু সাঈদ ফেরদৌস দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বরিশালবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।