নিজস্ব প্রতিবেদক বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ। সোমবার সৌজন্য সাক্ষাৎকালে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে শিরিনের সফলতা কামনা করেন। এসময় তিনি বলেন, শিরিনের নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মীর জাহিদুল কবির জাহিদ আরও বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা...
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ।
সোমবার সৌজন্য সাক্ষাৎকালে তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে শিরিনের সফলতা কামনা করেন। এসময় তিনি বলেন, শিরিনের নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নগরবাসী কাঙ্ক্ষিত সেবা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মীর জাহিদুল কবির জাহিদ আরও বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ সংগঠক হিসেবে বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরাও নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে তার সফলতা কামনা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।