ঢাকাMonday , 16 March 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হলেন সাংবাদিক বেলাল

admin
March 16, 2026 5:20 pm
Link Copied!

বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন বরিশালের সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার।

তিনি চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) পাস করেন। পরবর্তীতে বরিশাল বিএম কলেজ থেকে বিএ অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর বরিশাল ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, লিখিত ও ভাইভা পরীক্ষায় প্রথমবারেই সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।

সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার দীর্ঘ প্রায় এক যুগ ধরে সুনাম ও দক্ষতার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি বরিশালের বিভিন্ন স্থানীয় পত্রিকায় স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্যবস্থাপনা সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকার সাথেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করে আসছেন।

অ্যাডভোকেট ও সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার বলেন, “আমি দীর্ঘদিন ধরে একজন সংবাদকর্মী হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি—সাদা কে সাদা এবং কালোকে কালো বলার নীতিতে কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বরিশাল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হয়েছি। আমি সত্য, ন্যায়, ইনসাফ, দেশ, জাতি, মানবতা ও ইসলামের পক্ষে আইনি সেবা দিতে চাই।”

তিনি এ জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট বেলাল হোসেন সিকদারের শ্রদ্ধেয় পিতা প্রায় ১০ বছর আগে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বর্তমানে তাঁর পরিবারে স্ত্রী, এক কন্যা সন্তান, মমতাময়ী মা, দুই ভাই ও এক বোন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।