বরিশালে যুবদল নেতা রিয়াজের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া
নিজস্ব প্রতিবেদক বরিশাল মহানগর যুবদলের অন্যতম নেতা রিয়াজুর রহমান রিয়াজের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বরিশাল নগরীর সাগরদী আলিয়া মাদ্রাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনসহ বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী। ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি রিয়াজুর রহমান...
নিজস্ব প্রতিবেদক
বরিশাল মহানগর যুবদলের অন্যতম নেতা রিয়াজুর রহমান রিয়াজের বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বরিশাল নগরীর সাগরদী আলিয়া মাদ্রাসা মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনসহ বরিশাল বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
ইফতার মাহফিল শেষে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি রিয়াজুর রহমান রিয়াজের বাবা-মা, দাদা-দাদী ও আত্মীয়-স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও তার বড় ভাবি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।