জলঢাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনা, একাধিক যাত্রী আহত
নীলফামারী প্রতিনিধি // নীলফামারী ডালিয়া থেকে রংপুরগামী এল.এম. ট্রাভেলস কোম্পানির একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সোমবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ঘাটের পর ব্রিজ সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং এলাকাবাসীরা...
নীলফামারী প্রতিনিধি // নীলফামারী ডালিয়া থেকে রংপুরগামী এল.এম. ট্রাভেলস কোম্পানির একটি যাত্রীবাহী বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সোমবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ঘাটের পর ব্রিজ সংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবং এলাকাবাসীরা দাবি করতেছেন যে রাস্তা দুই ধারে সাপোর্টিং না থাকাই দুর্ঘটনাটি ঘটে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।