1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাফল্য/ ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে বালুখেকোদের আতঙ্ক এসিল্যান্ড আজহারুল ইসলাম বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  বরিশাল থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করিম বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি: চরমোনাই পির

বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সাফল্য/ ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার
বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদা বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে এসআই মোঃ আল আমিন নাঈমের নেতৃত্বে একটি অভিযানিক দল ঢাকা-বরিশাল মহাসড়কের কলসগ্রাম এলাকার জল কাদের মোল্লা মসজিদের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় ঢাকা থেকে বরিশালগামী “মামুন পরিবহন” নামের একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৫৩) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটির A-৩ নম্বর সিটে থাকা যাত্রী জাহিদা বেগমের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক জাহিদা বেগম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews