1. admin@dailysattyasangbad.com : admin :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্বে মঈনুদ্দীন রুবেল চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

  • প্রকাশিত : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বরিশাল প্রতিনিধি।।

বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

সম্প্রতি কেডিসি এলাকায় অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘরবাড়ি পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে বিপাকে পড়েন। আগুনে তাদের বসতঘরসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন আফরোজা খানম নাসরিন। তিনি তাদের খোঁজখবর নেন, ক্ষয়ক্ষতির কথা শোনেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এমন দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য আফরোজা খানম নাসরিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews