1. admin@dailysattyasangbad.com : admin :
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
“৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা নির্বাহী প্রকৌশলী শহিদুলের বিরুদ্ধে ‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ অভিযোগ, নেপথ্যে সরকারবিরোধী চক্র বরিশালে বালুখেকোদের আতঙ্ক এসিল্যান্ড আজহারুল ইসলাম বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  বরিশাল থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক : সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক মাইনুল ইসলামকে সম্মাননা অ্যাওয়ার্ড দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।

ফ্লোরিডার কিসিমিতে অনুষ্ঠিত ফোবানার ৪০তম কনভেনশনের গালা ও উদ্বোধনী আয়োজনে মাইনুল ইসলামের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্মেলন কাভার এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মাইনুল ইসলাম বর্তমানে চ্যানেল আই যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ও উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা জীবনে তিনি জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ও গুরুত্বপূর্ণ ইভেন্টের সংবাদ কাভার করেছেন। জাতিসংঘের বিভিন্ন অধিবেশনসহ আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ আয়োজন থেকে নিয়মিত সংবাদ, প্রতিবেদন ও বিশেষ অনুষ্ঠান করেছেন তিনি।

দেশে সাংবাদিকতা জীবনে মাইনুল ইসলাম গাজী স্যাটেলাইট টেলিভিশন (জিটিভি)-এর অ্যাসাইনমেন্ট এডিটর এবং একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা কার্যক্রম বিস্তৃত করেন তিনি।

পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত The Bangla Hour ও BHTV-এর প্রধান সম্পাদক এবং BanglaHour.com-এর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইনুল ইসলাম। সংবাদ, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ইস্যু, আন্তর্জাতিক বিষয় এবং কমিউনিটির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডকে গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি তিনি সংবাদ ও অনুষ্ঠান পরিকল্পনা, সম্পাদনা ও উপস্থাপনার সঙ্গেও যুক্ত রয়েছেন।

সম্মাননা গ্রহণের পর মাইনুল ইসলাম বলেন, “সাংবাদিকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, মানুষের কথা তুলে ধরার একটি দায়িত্ব। দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনে দেশ ও প্রবাসের মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেছি। ফোবানার এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আমাকে অনুপ্রাণিত করবে।”

ফোবানার ৪০তম কনভেনশনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews