1. admin@dailysattyasangbad.com : admin :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা। মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, ওসির অস্বীকার বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতেও উড়ছিল জাতীয় পতাকা তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল সরকারি কর্মচারী মেহেদী হাসানের বিরুদ্ধে জমি দখল, হামলা ও মালামাল লুটের অভিযোগ; এলাকায় চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক

মেহেন্দিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা।

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬

মুন্না খান,ভ্রাম্যমান(মেহেন্দিগঞ্জ)প্রতিনিধি।।
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী শান্ত, শুভ ও রাকিব গণমাধ্যমকে জানান, বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় তারা ৪ জন মিলে একসাথে বাড়ির সামনে একটি ঘরের মধ্যে লুডু খেলছিলেন তখন তাদের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন প্রতিবেশী মৃত আলম মাতাব্বরের ছেলে সাইদুল মাতাব্বর। এসময় কিছু বুঝে উঠার আগেই সাইদুল মাতাব্বর একটি হাতুড়ি দিয়ে শাকিল পন্ডিতের মাথায় আঘাত করে। এসময় রক্তাক্ত জখম হয়ে শাকিল পন্ডিত মাটিতে লুকিয়ে পরলে তার লুডু খেলার সাথী শান্ত, শুভ ও রাকিব মিলে শাকিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারী সাইদুলকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews