1. admin@dailysattyasangbad.com : admin :
এয়ারপোর্ট থানার পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
এয়ারপোর্ট থানার পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! বরিশাল রেঞ্জ ডিআইজির সঙ্গে প্রকাশক-সম্পাদক পরিষদের মতবিনিময় সভা বরিশালে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর শুভ উদ্বোধন বরিশালে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসা,ইউএনও’র অভিযানের পর স্বাক্ষীর ওপর হামলা! মেহেন্দিগঞ্জ উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। গৌরনদীতে মাদক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান সংবাদ প্রকাশের পর বরিশাল নগরীর বগুড়া রোডে মাদকের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন বরিশাল শিক্ষা অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত: বাস্তবায়িত হবে সরকারের ইশতেহার

এয়ারপোর্ট থানার পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার (১৭ মে ২০২৬) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ মোঃ আল মোমেনের নেতৃত্বে একটি অভিযানিক দল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চড়াহাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ শাহারিয়ার রাসেল (৩২) নামের এক ব্যক্তির হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
অভিযানে অংশ নেন এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া ও কনস্টেবল মোঃ সোহেল রানা।
অপরদিকে, একই দিনে এয়ারপোর্ট থানার আরেকটি দল নগরীর রায়পাশা কড়াপুর এলাকায় অভিযান চালিয়ে জহিরুল ইসলাম শিকদার (৪১) নামের এক ব্যক্তিকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটক জহিরুল ইসলাম শিকদারের পিতার নাম মৃত কাঞ্চন আলী বলে জানিয়েছে পুলিশ।
এই অভিযানে নেতৃত্ব দেন এসআই আকতার হোসেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুমন মিয়া ও এএসআই সুজন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, “মাদক নির্মূলে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews