1. admin@dailysattyasangbad.com : admin :
হিজলায় নৌপুলিশের অভিযানে ৩ জেলে আটক - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

হিজলায় নৌপুলিশের অভিযানে ৩ জেলে আটক

  • প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

হিজলা প্রতিনিধি // বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য ৩ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদেরকে মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও প্রায় ১০০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জানা যায়,১০মে, রবিবার সরকারি নিদের্শনা মোতাবেক হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডলের এর নির্দেশে এসআই শাহাজাদা’র নেতৃত্বে একটি চৌকস টিম ভোর রাত থেকে অভিযান পরিচালনা করেন ।

হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ জানান,‌অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের জন্য কাজির হাট থানার আব্দুর রহমান (৩৫), আলতাফ আকন (৫০) বাবুল সিকদার (৩৬) জেলেদের আটক করা হয়েছে।উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত জেলেদের নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

হিজলা উপজেলার সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে জানা গেছে, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল যোগদান করার পরে বিগত (১১) মাসে নৌপুলিশ ফাঁড়ির নিয়মিত অভিযানে মেঘনা নদীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিশেষ করে জাটকা নিধন, বালু উত্তোলন,নদীতে মাদক পাচার এবং নদীপথে ডাকাতি রোধে নৌপুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া যাত্রীবাহী লঞ্চ ও ট্রলারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সাধারণ যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews