1. admin@dailysattyasangbad.com : admin :
মেহেন্দিগঞ্জে কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে ফিল্ড স্কুল কংগ্রেস। - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, ওসির অস্বীকার বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতেও উড়ছিল জাতীয় পতাকা তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল সরকারি কর্মচারী মেহেদী হাসানের বিরুদ্ধে জমি দখল, হামলা ও মালামাল লুটের অভিযোগ; এলাকায় চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

মেহেন্দিগঞ্জে কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে ফিল্ড স্কুল কংগ্রেস।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

​ মুন্না খান, ভ্রাম্যমান  প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে কৃষি ও পল্লী রূপান্তরের মাধ্যমে পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চন্দ্র শেখর বসু।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করাই বর্তমান সরকারের লক্ষ্য। প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ ফসল উৎপাদনে দক্ষ করে তুলতেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।​উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কায়ছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমর সানি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরীফা আক্তার,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক-কিষাণীরা অংশগ্রহণ করেন। সভা শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ ও পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews