1. admin@dailysattyasangbad.com : admin :
জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
থইথই পানি ডুবছে কৃষকের সোনালী স্বপ্ন জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! শুভেন্দু না অন্য কেউ, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বরিশাল মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন সাংগঠনিক সকল সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা পেলেন বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতা তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ বর্ণিল আয়োজনে দৈনিক সত্য সংবাদ পত্রিকার দুই যুগ পূর্তি উদযাপন বাউফ‌লে বাস উল্টে খা‌দে, নিহত ১ সংবাদ লিখলেই হুমকি ও নিরাপত্তাহীনতায় অনেকটাই প্রশ্নের মুখে গণমাধ্যম পরিবেশ!

জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়!

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
বরিশালে ২০২৪ সালের ১৯ জুলাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সংঘটিত রাজনৈতিক সংঘর্ষে গুরুত্বর আহত হওয়া মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন।

জানা যায়, ওইদিন তৎকালীন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আব্দুল্লাহর অনুসারীদের সাথে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মুখোমুখি সংঘর্ষে জিয়াউদ্দিন সিকদার গুরুত্বর আহত হন। সংঘর্ষে তার মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত লাগে এবং তিনি মারাত্মক রক্তক্ষরণে আশঙ্কাজনক অবস্থায় পড়েন।

প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে দলের কেন্দ্রীয় নির্দেশনায় উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও, অভিযোগ রয়েছে যে তৎকালীন পরিস্থিতিতে তাকে চিকিৎসার পরিবর্তে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়, ফলে তার পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যাহত হয়।

আহতের স্বজনদের দাবি, ওই হামলায় তার ডান হাতে গুলিবিদ্ধ হওয়ায় একটি হাড় ভেঙে যায়, যা তখন অন্যান্য গুরুত্বর আঘাতের কারণে যথাযথ গুরুত্ব পায়নি। ফলে বর্তমানে তার ডান হাতে জটিলতা ও ব্যথা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ চলতি বছরের গত ১৬ এপ্রিল বরিশালের একটি বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ সার্জন ডা. জহিরুল হক মানিকসহ অন্যান্য চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় হাতে হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়।

চিকিৎসকরা জানান, যথাযথ চিকিৎসা না হলে স্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে দ্রুত ঢাকায় বিশেষায়িত অর্থোপেডিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, তিনি অভিযোগ করেন যে, আহত হওয়া সত্ত্বেও তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত করা হয়নি, যা নিয়ে নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ রয়েছে।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে। বুধবার থেকে ঢাকার অর্থোপেডিক বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন স্বজনরা৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews