1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  বরিশাল থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করিম বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি: চরমোনাই পির সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা!

বরিশালে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

বরিশাল জেলায় নবনিযুক্ত মেডিকেল অফিসারদের জন্য নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গত ৩ ও ৪ মে বরিশাল জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে ৪৮তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত মেডিকেল অফিসাররা অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন বরিশালের সিভিল সার্জন ডা. মনজুর-ই-এলাহী।
দুই দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রায় ৭০ জন মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন অংশ নেন। প্রশিক্ষণে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধ, শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বরিশালের ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত আলী, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচীর ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, বরিশাল বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ খান এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. রুহুল আমীন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দক্ষ চিকিৎসক তৈরির বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews