1. admin@dailysattyasangbad.com : admin :
তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, ওসির অস্বীকার বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতেও উড়ছিল জাতীয় পতাকা তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল সরকারি কর্মচারী মেহেদী হাসানের বিরুদ্ধে জমি দখল, হামলা ও মালামাল লুটের অভিযোগ; এলাকায় চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

তৃণমূল থেকে সহ-সভাপতি: ইকবাল খানের পদোন্নতিতে উচ্ছ্বসিত মেহেন্দিগঞ্জ

  • প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের কৃতি সন্তান মো. ইকবাল খান জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে পুরো মেহেন্দিগঞ্জে আনন্দের আমেজ বিরাজ করছে।

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা ইকবাল খান দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয়। এর আগে তিনি জহির উদ্দিন তুহিন সভাপতি ও আবদুল গাফফার সাধারণ সম্পাদক পরিষদের কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে ভূমিকা রাখার কারণে তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। রাজপথে সক্রিয় উপস্থিতি, সাহসী ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে সহ-সভাপতি পদে পদোন্নতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইকবাল খানের এই পদোন্নতির খবরে মেহেন্দিগঞ্জের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, “ইকবাল খান আমাদের গর্ব। তৃণমূল থেকে উঠে আসা একজন ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা হিসেবে তার এই অর্জন প্রাপ্য। আমরা আশা করি, তিনি আগামীতেও ছাত্রদলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

নবনির্বাচিত সহ-সভাপতি মো. ইকবাল খান প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অভিভাবক দেশনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকব।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাব। মেহেন্দিগঞ্জবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews