1. admin@dailysattyasangbad.com : admin :
গৌরনদীতে বসত ঘরে চুরি - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বাউফলের গভীর রাতে আগুন, ৮টি কুড়েঘর ভষ্মিভূত মনপুরার প্রকল্প ব্যাস্থায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ চেক প্রতারণা মামলায় বরিশালে গ্রেপ্তার.. ফোনে স্যারের পরামর্শে চোখের চিকিৎসা, এমবিবিএস নন, তবুও প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক গৌরনদীতে বসত ঘরে চুরি অবশেষে মেহেন্দিগঞ্জের ৪.৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করেছে ঠিকাদার তনু হত্যায় ১০ বছর পর হাফিজুর গ্রেপ্তার চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কৃষকদের মাঝে হাইব্রিডে বিপ্লব এনেছে হীরা ধান গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন, যান চলাচল বন্ধ

গৌরনদীতে বসত ঘরে চুরি

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে গৃহকর্তার চোখে আংগুলের খোচা দিয়ে এবং মারধর বসতঘর থেকে নগদ অর্থ ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে গেছে এক চোর। এঘটনায় গৃহকর্তা ছিন্টু তালুকদার ( ছেন্টু) গুরুত্বর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় শুক্রবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কসবা গ্রামের তেতুল তলা ইসলামী মিশন সংলগ্ন ফকির বাড়িতে এই ঘটনা ঘটে। ছিন্টু (ছেন্টু)সেখানে ক্রয়কৃত সম্পত্তিতে বসতবাড়ি করে তিনি দীর্ঘ বছর যাবত বসবাস করছেন। ওই গ্রামের ছেন্টু তালুকদার অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে পাশের বাড়িতে যায়। এসময় কৌশলে বসতঘরে ঢুকে চুরি করছিলো এক চোর। এরইমধ্যে আমি বাড়িতে এসে ঘরে প্রবেশ করে একই গ্রামের বাবুল ফকিরের ছেলে আরিফ ফকিরকে চুরি করতে দেখে তাকে ঝাপটে ধরে ডাকচিৎকার দেই। পরবর্তীতে চোর আরিফ আংগুলে খোচা দিয়ে আমার চোখ উপরে ফেলার চেষ্টা করে এবং আমাকে মারধর করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, চোর আরিফ আমার বসতঘর থেকে নগদ ৪ হাজার টাকা ও একটি স্বর্নের চেইন নিয়ে গেছে। সে এলাকায় একজন চিহ্নিত চোর হিসেবে স্বীকৃত। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি একজন মাদক সেবি মাদকের ব্যবসার সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews