1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নারীসহ ৭ জন আটক - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

বরিশালে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে নারীসহ ৭ জন আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশাল নগরীতে আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবারও অভিযান চালিয়েছে পুলিশ। সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে বরিশাল নগরীর পোর্ট রোডস্থ হোটেল স্বাগতম এ এই অভিযান পরিচালনা করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার অধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযানে অংশ নেয়। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।
অভিযানের নেতৃত্ব দেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস। তার সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ সদস্যরা।
স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস বলেন, “দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।”
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, “নগরীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো হোটেলে অনৈতিক কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews