1. admin@dailysattyasangbad.com : admin :
শেবাচিম হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা আশ্বাস বিসিসি’র প্রশাসকের - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরিশাল জাতীয়তাবাদী ক্রীড়াদলের সদস্য সচিব মঈনুদ্দীন রুবেল বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ  বরিশাল থেকে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার। বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত নিজের স্বার্থে দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করিম বরিশালে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলেই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন হয়নি: চরমোনাই পির সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা!

শেবাচিম হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা আশ্বাস বিসিসি’র প্রশাসকের

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্টার ॥ শেবাচিম হাসপাতালের রোগী সেবার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (ভারপ্রাপ্ত মেয়র) বিলকিস আক্তার জাহান শিরিন। বৃহস্পতিবার বেলা ১২টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি সেমিনার হলে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। তিনি বলেন, শেবাচিম হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাসপাতাল পরিচালককে সব ধরনের সহযোগিতা করা হবে। রোগী সেবার জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন, হাসপাতালের স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার উপর বিসিসি অচিরেই কাজ শুরু করবে। এছাড়া উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত চিকিৎসক, নার্স ও স্টাফরা বিসিসি’র প্রশাসকের নিকট তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হোসেন বাবলু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর শেবাচিম শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম, বরিশাল জেলা সভাপতি ডা. মো. কবিরুজ্জামান। ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ সঞ্চালনয় বক্তব্য রাখেন বরিশাল জেলা সাধারণ সম্পাদক ডা. আবদুল মোনায়েম সাদ, ডা. শরিফুল ইসলাম রুমন, এনডিএফ-এর সহ-সভাপতি ডা. মহাসিন হাওলাদার, ডা. মাজহারুল রেজওয়ান রেজা ও ডা. ইস্তিয়াক আহমেদ রিফাত প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews