1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

বরিশালে জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। 

বরিশাল সদর উপজেলার ৯নং টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের সোমরাজী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১২ টার দিকে এই ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের মরহুম সোবাহান গাজীর ক্রয়কৃত সম্পত্তি জোর পূর্বক দখলের নেয়ার চেষ্টা চালিয়েছে একই গ্রামের ভূমিদস্যুখ্যাত মোশারফ হোসেন মজুমদার ওরফে কামাল মজুমদার গংরা। আহত মামুন তালুকদার জানান, মরহুম সোবাহান গাজী আমার শশুর আমি শশুর বাড়িতে বেড়াতে আসি। বেলা ১২ টার দিকে আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তার উপরে আসলে দেখি আমার শশুরের জমিতে বেশ কয়েকজন লোক গাছ লাগাচ্ছে। আমি কাছে গিয়ে তাদের বারন করতে গেলে তারা আমার উপর অর্তকিত হামলা চালায়। আমি ডাকচিৎকার দিলে স্থাণীয় লোকসহ আমার স্ত্রী এবং আমার সুমন্দী ও শাশুরী ছুটে আসলে তাদেরকেও মারধর করে। আহত মামুন বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল কতৃপক্ষ জানায় আহত মামুনের অবস্থা আশংকা জনক। অপর আহত ইরান গাজী জানান, আমার পৈতৃক সম্পত্তিতে তারা জোরপূর্বক দখল করতে আসলে আমার বোন জামাই বাধা দিলে তাকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। তার অবস্থা আশংকা জনক হয় তো উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া লাগতে পারে। এব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews