1. admin@dailysattyasangbad.com : admin :
উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর।।  বরিশালের উজিরপুর উপজেলায় শোলক ইউনিয়নের পুর্ব ধামুরা গ্রামে মাদক বিক্রীতে বাধা দেয়ায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবিরা ছাত্রদল নেতাকে পিটিয়ে রক্তাক্ত যখম করে ও হত্যা করার চেস্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে । ৮ এপ্রিল বুধবার সন্ধ্যা সারে ৭ টার সময় হামলার ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানায় ৮ জনকে আসামী অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানাযায় শোলক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুর্ব ধামুরা গ্রামের মৃত হাফেজ জমাদারের ছেলে ঢাকার হাতিরঝিল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছোলাইমান ইসলাম হৃদয় (২৮), কিছুদিন আগে ধামুরা বাড়িতে এসে দেখে তাদের বাড়ির পাশেই আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামের মোঃ জালাল সরদারের পুত্র মোঃ সাকিব সরদার (২৪) তার দলবল নিয়ে মাদক বিক্রী করে থাকে । মাদক বিক্রি বাধা দেয়ায় ছোলাইমান ইসলাম হৃদয় এর উপর ক্ষিপ্ত হয় মাদক ব্যবসায়ী সাকিব সরদার । ছোলাইমান ইসলাম হৃদয় সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে খালা বাড়ি যাচ্ছিল ধামুরা-রত্নপুর সংযোগ কালভার্টের কাছে আসলে শাকিব সরদার তার দলবল নিয়ে ছোলাইমান হৃদয়কে মারধর করে আহত করে তুলে নিয়ে দীঘিরপাড় একটি নির্জন জঙ্গলে নিয়ে আবার মারধর করে ও ধাড়ালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করার চেস্টা করে। দুটি দামী আইফোন যার মূল্য আনুমানিক এক লক্ষ্য টাকা ও নগদ বার হাজার টাকা লুটে নেয় । এসময় ডাক চিৎকার দিলে এলাকাবাসী টের পেয়ে ছুটে গেলে শাকিব সরদার ও তার দলবল ছোলেইমান হৃদয়কে ফেলে পালিয়ে যায়। এলাকাবাসী ছোলেইমান হৃদয়কে চিনতে পেরে পরিবারদের খবর দিলে পরিবারের লোকজন উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করান এবং চিকিৎসাধীন রয়েছে । বিষয়টি উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews