1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে লুতফুর রহমান ক্যাডেট মাদ্রাসা থেকে নিখোঁজ হাফেজি শিক্ষার্থী, দুইদিন পর উদ্ধার - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের আনন্দ মিছিল মেহেন্দিগঞ্জে ফেরিঘাটে পুলিশের হানা: ৫ লাখ টাকার গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার! বরিশালে চিকিৎসকের জমি দখলে নিতে প্রতিপক্ষের পায়তারা, প্রশাসনের উচ্ছেদ অভিযানও ব্যাহত! এয়ারপোর্ট থানায় ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের পিতার রুহের মাগফিরাত কামনায় ১৭ নং ওয়ার্ড ছাত্রদলের দোয়া মাহফিল এয়ারপোর্ট থানার পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন, বরিশাল মহিলা পলিটেকনিকে প্রথম ব্যাচে ভর্তি শুরু এ বছরেই! বরিশাল রেঞ্জ ডিআইজির সঙ্গে প্রকাশক-সম্পাদক পরিষদের মতবিনিময় সভা বরিশালে নতুন কুড়ি স্পোর্টস ২০২৬-এর শুভ উদ্বোধন বরিশালে প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে লুতফুর রহমান ক্যাডেট মাদ্রাসা থেকে নিখোঁজ হাফেজি শিক্ষার্থী, দুইদিন পর উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
Oplus_131072
নিউজ ডেস্ক: বরিশাল নগরীর লুৎফর রহমান ক্যাডেট মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে হাফেজি বিভাগের এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরে দুইদিন পর তাকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম কাজি আবদুল্লাহ (১২)। সে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী এবং হাফেজি বিভাগে অধ্যয়নরত।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার অসুস্থ হয়ে বাড়িতে বিষয়টি জানায় আবদুল্লাহ। এরপর বুধবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। তবে দায়িত্বরত শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি দুইদিনেও অভিভাবকদের জানায়নি বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় আবদুল্লাহর বাবা বরিশাল এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন এবং বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে ছেলেকে খোঁজাখুঁজি করেন।
এদিকে, নিখোঁজ হওয়ার দুইদিন পর বৃহস্পতিবার বিকেলে আবদুল্লাহ নিজেই বাড়িতে ফিরে আসে। পরে তার মা জানতে চাইলে সে জানায়, অসুস্থতার কারণে মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে ফেরার পথে কালো পোশাক পরিহিত কয়েকজন ব্যক্তি তাকে অজ্ঞান করে ঢাকায় নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে জ্ঞান ফেরার পর বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে বরিশালে ফিরে আসে এবং নতুল্লাবাদ এলাকায় নেমে হেঁটে বাড়ি পৌঁছায়।
ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, “মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার ছেলের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারত। সে কৌশলে ফিরে আসতে না পারলে হয়তো তাকে আর ফিরে পেতাম না। আমি এ ঘটনার বিচার চাই।”
এ বিষয়ে মাদ্রাসার একাডেমিক সুপার সাইফুল ইসলাম দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, দায়িত্বরত শিক্ষক হাদিসুর রহমান এবং গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তির পক্ষ থেকেও গাফিলতির বিষয়টি স্বীকার করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews