1. admin@dailysattyasangbad.com : admin :
গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
মেডিকেল টেকনোলজিস্টদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা, মেহেন্দিগঞ্জে চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, ওসির অস্বীকার বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ডাইনামিক পলিটেকনিক ইন্সটিটিউটে রাতেও উড়ছিল জাতীয় পতাকা তরুণ সাংবাদিক নেতা ফয়সাল রাকিবের জন্মদিন আজ বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নির্বাচিত হলেন মইনুদ্দিন নাসির রুবেল সরকারি কর্মচারী মেহেদী হাসানের বিরুদ্ধে জমি দখল, হামলা ও মালামাল লুটের অভিযোগ; এলাকায় চাঞ্চল্য বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী আসিফ আটক বাবুগঞ্জ উপজেলা এনসিপির ২২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পণ্যবাহী ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রাকটিতে প্রায় ২০ টন একটি কোম্পানির মাছের খাদ্য (ফিড) বোঝাই ছিল। পথিমধ্যে টরকী নীলখোলা ব্রিজে পৌঁছালে হঠাৎ ট্রাকটির সামনের চাকার নাগাল (অ্যাক্সেল) ছিঁড়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ দুর্ঘটনায় ট্রাক চালক গুরুতর আহত হননি। জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকে কোনো হেল্পার ছিল না, চালক একাই গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় ব্রিজের রেলিংয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির রেলিং দ্রুত সংস্কার না করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews