1. admin@dailysattyasangbad.com : admin :
আন্দারমানিকে জেলে-রেশন তালিকায় ভয়াবহ অনিয়মের অভিযোগ! - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

আন্দারমানিকে জেলে-রেশন তালিকায় ভয়াবহ অনিয়মের অভিযোগ!

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিউজ ডেস্ক ।।

আন্ধারমানিক ইউনিয়নে (মেহেন্দিগঞ্জ, বরিশাল) জেলেদের জন্য বরাদ্দ রেশন তালিকায় চরম বৈষম্য ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

মোট ৯৬ জনের তালিকায় ৯টি ওয়ার্ডের বদলে ৩নং ওয়ার্ডেই ৬৮টি নাম—যা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের নিজ এলাকা। বাকি ৮ ওয়ার্ডে মাত্র ২৮টি নাম (প্রতি ওয়ার্ডে গড়ে ৩ জন)।

স্থানীয় জেলেরা বলছেন, ক্ষমতার অপব্যবহার করে অনুসারীদের প্রাধান্য দেওয়া হয়েছে; শত শত প্রকৃত মৎস্যজীবী বঞ্চিত। তাঁরা তালিকা বাতিল, সমান সুযোগ ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে আবু বকর সিদ্দিক দাবি করেন—তিনি নিজ ওয়ার্ড থেকে ৫ জন ও ইউনিয়ন থেকে মোট ৫০ জনের নাম দিয়েছেন; ৯৬ জন কীভাবে হলো তা মৎস্য অফিস বলতে পারবে। তিনি আরও বলেন, শোনা যাচ্ছে কেউ কেউ অফিসকে “ম্যানেজ” করে নাম ঢুকিয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওমন সানি বলেন এই বিষয়টি বিতরণ কমিটি জানেন। কিন্তু তিনি জানেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews