1. admin@dailysattyasangbad.com : admin :
বাকেরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
জাহাঙ্গীর খান স্মৃতি চায়নিজ বার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, সভাপতিত্বে মঈনুদ্দীন রুবেল চাকরি স্থায়ীকরণে বাধা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি বরিশাল পুলিশ সুপারের সঙ্গে ইসলামী আন্দোলনের জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নিউইয়র্কে বেতনসহ মাসিককালীন ছুটি নিয়ে বৈশ্বিক সম্মেলন, সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা বরিশালে ১০ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে এবি পার্টির স্মারকলিপি বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন

বাকেরগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
মো: সানি, বাকেরগঞ্জ প্রতিনিধি।। 
বরিশাল বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দত্তেরা বাদ গ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ এপ্রিল বিকেল ৪ টায় দুধল ইউনিয়নের দত্তেরা বাদ গ্রামের প্রধান সড়কে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ব্যানার হাতে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধনে ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হাওলাদার অভিযোগ করেন, ওয়ার্ড বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি সহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা সহ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আসছে স্থানীয় সাবেক ইউপি সদস্য সুলতানা। সম্প্রীতি সময়ে সুলতানের বাড়ির পুকুরে মাছ ধরা কেন্দ্র করে আমি সহ ৯ জনকে আসামি করে সুলতান তার চাচিকে বাদী করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। যে ঘটনার সাথে আমি কোনভাবে জড়িত নয়। অথচ মিথ্যে এই ঘটনা সাজিয়ে আমি সহ আমার লোকজনকে মিথ্যে এই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই মামলা প্রত্যাহার না করলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে ভুক্তভোগী উজ্জ্বল হাওলাদার জানান, আমাদের বাড়ির পুকুরে আমরা মাছ ধরেছি। আমাদের নিজস্ব সম্পত্তির উপর পুকুরে মাছ ধরতে গেলে সুলতান সহ তার কিছু লোকজন আমাদেরকে বাধা প্রদান করে। তখন আমরা প্রতিবাদ করলে সুলতান তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়। অথচ তারাই আবার আমাদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা মামলা দিয়েছে। যেই মামলায় আমার মামা ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হাওলাদারকে আসামি করা হয়েছে যাহা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews