1. admin@dailysattyasangbad.com : admin :
বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ এর উদ্বোধন - দৈনিক সত্য সংবাদ ।। Daily Sattyasangbad
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
বরিশালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরিন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ ছাত্রপক্ষ, বরিশাল জেলা ও মহানগর ঝালকাঠিতে মিথ্যা মামলায় বাদী সাজিয়ে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বাদীর বক্তব্য কাউনিয়ায় মাদকবিরোধী অভিযানে তৎপর ওসি সনজিত দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ “৯ বছর পালিয়ে থেকেও রক্ষা নেই, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি র‍্যাবের জালে” আগৈলঝাড়া প্রেসক্লাব সম্পাদক নাজমুল ও নির্বাহী সদস্য সাইফুলকে পদথেকে বহিস্কার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ এর উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। 

জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে বরিশালে শুরু হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ–২০২৬’। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (অ.দা.) সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোঃ মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান এবং বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা। এতে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন। তিনি জানান, জাটকা সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং অবৈধ আহরণ বন্ধে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
তিনি আরও জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচার, মতবিনিময় সভা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন জাটকা সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews