ঢাকাMonday , 2 February 2026
  1. অন্যান্য
  2. অর্থ ও বানিজ্য
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. ক্রাইম নিউজ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জাতীয়
  9. বিনোদন
  10. বিভাগের খবর
  11. রাজনীতি
  12. সর্বশেষ সংবাদ
  13. সারা বাংলা
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ

admin
February 2, 2026 11:34 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সদর-৫ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এক বিস্তৃত গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং সিনিয়র যুগ্ন আহবায়ক মো: তারিক সুলাইমানের নেতৃত্বে বরিশাল নগরীর সদর রোডের বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা ও গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব এবং স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, আগামী নির্বাচনে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও ভোটার সচেতনতা বৃদ্ধি করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, জনগণ সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন প্রদান করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।