বিএনজেএফ-এর আজীবন সদস্যপদ সনদ পেলেন সাংবাদিক সুব্রত বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ)-এর আজীবন সদস্য হিসেবে সনদপত্র লাভ করেছেন বরিশালের সাংবাদিক সুব্রত বিশ্বাস। সাংবাদিকদের কল্যাণ ও মানবাধিকার রক্ষায় কাজ করা এ সংগঠনের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুব্রত বিশ্বাসের হাতে আজীবন সদস্যপদের সনদ তুলে দেওয়া হয়। সাংবাদিক সুব্রত বিশ্বাস দীর্ঘদিন ধরে বরিশালে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন। বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ) একটি সাংবাদিক কল্যাণ ও মানবাধিকারভিত্তিক সংগঠন। সংগঠনটি দেশের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও মানবিক সহায়তায়...
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ)-এর আজীবন সদস্য হিসেবে সনদপত্র লাভ করেছেন বরিশালের সাংবাদিক সুব্রত বিশ্বাস। সাংবাদিকদের কল্যাণ ও মানবাধিকার রক্ষায় কাজ করা এ সংগঠনের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সুব্রত বিশ্বাসের হাতে আজীবন সদস্যপদের সনদ তুলে দেওয়া হয়।
সাংবাদিক সুব্রত বিশ্বাস দীর্ঘদিন ধরে বরিশালে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি সামাজিক ও মানবিক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছেন।
বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বিএনজেএফ) একটি সাংবাদিক কল্যাণ ও মানবাধিকারভিত্তিক সংগঠন। সংগঠনটি দেশের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা ও মানবিক সহায়তায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সনদপত্র লাভের পর সুব্রত বিশ্বাস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি সাংবাদিকদের কল্যাণ ও মানবাধিকার রক্ষায় সংগঠনের সঙ্গে থেকে কাজ করে যেতে পারেন এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।