বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী স্বপনের বিজয় উপলক্ষে দোয়া ও মোনাজাত
গৌরনদী প্রতিনিধি // বরিশাল-১(গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন-এর বিজয় উপলক্ষে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) বাদ জুমা সরকারি গৌরনদী কলেজ মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও বর্তমান নেতৃত্বের ধারক তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও...
গৌরনদী প্রতিনিধি // বরিশাল-১(গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন-এর বিজয় উপলক্ষে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) বাদ জুমা সরকারি গৌরনদী কলেজ মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও বর্তমান নেতৃত্বের ধারক তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই বিজয় জনগণের বিজয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে উপস্থিত নেতাকর্মীরা বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।